২১ জানুয়ারি, ২০১৬ ১৯:১৭
অবশেষে বানিয়াচংয়ের সংখ্যালঘু নারী ধর্ষনকারী মনু মিয়া (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের এক সংখ্যালঘু নারীকে ধর্ষনের দায়ে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাধবপুর থানার মনতলা ইউনিয়নের সীমান্তবর্তী মুগলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের সংখ্যালঘু ওই গৃহবধূকে বেশ কিছু দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের মনু মিয়া। কিন্তু লোক-লজ্জার ভয়ে তিনি বিষয়টি নিয়ে কারও সঙ্গে কথা বলেননি।
গত ১৪ জানুয়ারি স্বামী ও সন্তান মেলায় চলে যান। এ সুযোগে মনু ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। বিষয়টি স্বামীকে অবহিত করলে তিনি স্থানীয় মুরুব্বীদের কাছে বিচারপ্রার্থী হন।
এরপর ১৬ জানুয়ারি সালিশে মনু নিজের অপরাধ স্বীকার করায় তাকে গ্রাম পুলিশের সহায়তায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়। পরদিন সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এর পর ১৭ জানুয়রি তার ভাই উস্তার মিয়া জোরপূর্বক তাকে ছাড়িয়ে নিয়ে যায়। ওইদিনই মধ্যরাতে মনুসহ ২/৩ জন আবারও ওই গৃহবধূর বাড়িতে যায়। সিঁধকেটে ঘরে প্রবেশ করে প্রথমে গৃহবধূর স্বামীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে দুর্বৃত্তরা। পরে স্বামী ও সন্তানের সামনেই তাকে ধর্ষণ করে মনু।
তখন গৃহবধূ চিৎকার দিলে তারা পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মনু মিয়া ও তার ভাই উস্তার মিয়াকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।
এলাকাবাসী জানান, মনু স্থানীয় মন্দরী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস মিয়ার ছোট ভাই।
আপনার মন্তব্য