কুলাউড়া প্রতিনিধি

২১ জানুয়ারি, ২০১৬ ১৯:২২

কুলাউড়ায় শ্বশুর বাড়িতে জামাতার আত্মহত্যা!

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুর বাড়িতে আরিফ আহমদ (৩০) নামে জামাতা আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার শরীফপুর ইউনিয়নের নমৌজা গ্রামের মৃত সোয়াদ উল্লা’র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আরিফ গত সপ্তাহে স্ত্রীসহ উপজেলার কাদিপুর ইউনিয়নের উত্তর চুনঘর এলাকায় শশুর আব্দুল মান্নানের বাড়িতে বেড়াতে আসে। ২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শশুরবাড়ির লোকজন ঘরের ভিতর ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ বিকেল ৪টায় তার লাশ উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

কুলাউড়া থানার এ এস আই আনোয়ার হোসেন সন্ধ্যা সাড়ে ৫টায় মোবাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে পারে আরিফ। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় হবে।

আপনার মন্তব্য

আলোচিত