সিলেটটুডে ডেস্ক

২১ জানুয়ারি, ২০১৬ ২০:০০

আমি যুদ্ধাপরাধীর বিচারের বিল তুলেছিলাম, আজ বিচার হচ্ছে: কয়েস

সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। মানুষের গড় আয়ুষ্কাল ৫৭ বছর থেকে ৭১ বছরে উন্নীত হয়েছে। দারিদ্রসীমা শতকরা ৩৪ ভাগ থেকে ২২ ভাগে নেমে এসেছে। বাংলাদেশে জিডিপির হার বেড়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাঠে জেলাও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা।

কয়েস বলেন, প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েই সংসদ যুদ্ধাপরাধীদের বিচারের বিল উত্থাপন করেছিলাম। আজ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে।

সম্প্রতি খালেদা জিয়ার মুক্তিযুদ্ধ ও শহীদ নিয়ে কটূক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, উনি কিভাবে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবেন, তিনিতো তখন ক্যান্টনমেন্টে ছিলেন। যারা মুক্তিযুদ্ধের শহীদ নিয়ে কটূক্তি করে তারা এদেশে রাজনীতি করতে পারে না।

আপনার মন্তব্য

আলোচিত