২৪ জানুয়ারি, ২০১৬ ২১:০৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ” উদ্বোধন হয়েছে।
মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ২৪ জানুয়ারী বিকেল ৩টায়, ৪ দিনের এ স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিশনার জহর তরফদার ও সম্পাদক বিমান বর্ধন এর পরিচালনায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ শহীদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশ স্কাউট মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক আব্দুল ওয়াহিদ।
প্রথমে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে জাতীয় ও স্কাউটের পতাকা উত্তোলনের মাধ্যমে সভার শুরু হয়। উক্ত স্কাউট সমাবেশে শ্রীমঙ্গল উপজেলার ২৩টি স্কুল অংশগ্রহন করেন।
আপনার মন্তব্য