জামালগঞ্জ প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০১৬ ১৯:৩২

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের বিদায় সংবর্ধনা

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে ২০১৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪ টায় মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদায়ী অনুষ্টানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান।

সহকারী শিক্ষক মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রভাষক মুজিবুর,স্বপন কুমার রায়,আ: মালিক,ময়না মিয়া,বাহাউদ্দিন আফিন্দি।

২৩০ জন এসএসসি পরিক্ষার্থীদেরকে উদ্দেশ্য বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জ্যেতিষ রঞ্জন তালুকদার,মোজাহিদ হোসেন,আবু সোহাগ। সকল পরিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাবিহা মুনিয়া তন্বী,সুমাইয়া তোফা আফিন্দি,রাহাত ফাহিম রুমি প্রমুখ।  

আপনার মন্তব্য

আলোচিত