২৭ জানুয়ারি, ২০১৬ ১৫:৫৮
সুনামগঞ্জ জেলার একমাত্র উচ্চ শিক্ষার বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারী কলেজে মাষ্টার্স পরীক্ষার কেন্দ্র স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে কলেজের মাস্টার্স শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন মাস্টার্স বর্ষের শিক্ষার্থী অভিজিৎ রায়, রইসুজ্জামান, ওয়াহিদুল হক, এমদাদুল হক, সজ্ঞীব, শরীফ, শাহীনা বেগম, মাহবুবা চৌধুরী, তানিয়া ও শেফালী প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলে, শিক্ষা সুযোগ নয়, শিক্ষা আমার অধিকার। হাওর জেলার একমাত্র উচ্চ শিক্ষার বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারী কলেজে মাস্টার্স কোর্স চালু হলেও এখানে মাস্টার্স কেন্দ্র চালু না থাকায় তাদেরকে পরীক্ষার জন্য সিলেটে যেতে হয়। এ কারনে অনেকেই বিভিন্ন সময় পরীক্ষা দিতে পারেনী ও ফল বিপর্যয় দেখা দিয়েছে।
তারা আরো বলেন, তাই আগামী মার্চে মাস্টার্স পরীক্ষাকে সামনে রেখে অবিলম্বে সুনামগঞ্জে মাস্টার্স পরীক্ষা কেন্দ্র চালু করার জন্য শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। অন্যাতায় সকল শিক্ষার্থীদের নিয়ে দাবী আদায়ের জন্য আগামীতে আরো কঠোর কর্মসূচী প্রদানে ঘোষনা দেয়াহয়।
আপনার মন্তব্য