২৬ জুলাই, ২০২৫ ২১:৪৭
জুলাই-আগস্টের আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলা থেকে কয়েকজন আ.লীগ নেতার নাম বাদ দিতে সম্প্রতি দক্ষিণ সুরমা থানার ওসির কাছে বিএনপি নেতাদের নামে একটি চিঠি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে শুরু হঢয় ব্যাপক সমালোচনা।
তবে বিএনপি নেতারা বলছেন তাদের সাক্ষর জাল করে এই চিঠি দিয়েছে একটি কুচক্রি মহল। শনিবার সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।
এতে বলা হয়, কে বা কারা গত ২৫ ডিসেম্বর ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ’র সীল-স্বাক্ষর জাল করে এই মামলা থেকে আ.লীগ নেতাদের অব্যাহতি দিতে দক্ষিণ সুরমা থানার ওসিকে একটি চিঠি দেয়।
ওই চিঠিতে বলা হয়, মামলার আসামিরা ওসমানীনগর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সমর্থক হওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করা হলো।
‘মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের বাদ দিতে উপজেলা বিএনপির চিঠি’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সিলেট-২ আসনের বিএনপি নেতাদের দৃষ্টিগোচর হয়। এনিয়ে বিশ্বনাথ ও ওসমানীনগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ আর অসন্তোষ বিরাজ করছে।
শনিবার বিকেলে দক্ষিণ সুরমার রশিদপুর পয়েন্টে একটি কমিউনিটি সেন্টারে এ ব্যাপােরে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।
এসময় আরও বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।
তারা বলেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সাজানো বাগান বিশ্বনাথ ও ওসমানীনগর বিএনপিকে বিনষ্ট করতে ষড়যন্ত্রকারীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় সংবাদ সম্মেল উপস্থিত ছিলেন বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীরা।
আপনার মন্তব্য