তাহিরপুর রতিনিধি

২৮ জুলাই, ২০২৫ ০৯:৫৮

টাঙ্গুয়ার হাওরে পর্যটক পরিবহনকারী ১২টি হাউজবোডকে জরিমানা

টাঙ্গুয়ার হাওর। ফাইল ছবি

সুনামগঞ্জের রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে নৌ পরিবহন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় পর্যটক পরিবহনকারী ১২টি হাউসবোটকে ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দিনভর টাঙ্গয়ার হাওরের বিভিন্ন অংশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নৌ পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সোসাইটি (এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট) থান্দার কামরুজ্জামান।

থান্দার কামরুজ্জামান জানিয়েছেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটক পরিবহনকারী হাউজবোড গুলোতে নৌ পরিবহন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ১২টি হাউসবোটকে ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত