সিলেটটুডে ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৫ ১৩:৪৮

হবিগঞ্জে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলার মাধবপুরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বাইজিদ মিয়া গ্রেপ্তার হয়েছে। র‌্যাব-৯ ও র‌্যাব-১ যৌথ অভিযানে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা তাকে।

বাইজিদ মিয়া মাধবপুর উপজেলার উত্তর বেজুরা গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই অভিযানে মাধবপুর থানায় করা ধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি বাইজিদ মিয়াকে গ্রেফতার হয়। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত