সিলেটটুডে ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৬ ১৯:৩৪

বিয়ানীবাজারে ইয়াবা কারবারি স্বামী-স্ত্রী আটক

ছবি: সংগৃহীত

বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা সহ মাদক কারবারি স্বামী ও স্ত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে এ দুই মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— দাসগ্রাম এলাকার বাসিন্দা মো. সাদিকুল আলম শামীম (৩৫), পিতা: মৃত আব্দুল হেকিম এবং সাদিকুল আলমের স্ত্রী জোসনা বেগম (৩৩)।

পুলিশ সূত্র জানায়, অভিযানকালে আটককৃত মাদক কারবারিদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওসি মো. ওমর ফারুক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পুলি মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত