০৭ এপ্রিল, ২০২৬ ১৪:৪৬
সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাচন নিয়ে আগেভাগেই তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। তাদের একজন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
আব্দুর রহিম বিশিষ্ট আলেম ও সমাজসেবক মোল্লা মোবারক আল কুরেশির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন।
তিনি জানান, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
কবর জিয়ারতের পর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকদের সাথে মতবিনিময় করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আব্দুর রহিম বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই তিনি এগিয়ে যেতে চান এবং নির্বাচিত হলে ওসমানীনগর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন তিনি।
ইতোমধ্যে সরকারের বিভিন্ন মহল থেকে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর থেকে ওসমানীনগর উপজেলা নির্বাচনে বিভিন্ন দলের নেতা কর্মি ও ব্যক্তিগত ভাবে অনেকেই ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে নিজেদের প্রার্থীতা ঘোষনা করেছেন।
স্থানীয় অনেকেই বলছেন, আব্দুর রহিমের প্রার্থিতা ঘোষণার মাধ্যমে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে এবং ইতোমধ্যে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
আপনার মন্তব্য