২২ এপ্রিল, ২০২৬ ১৮:১৩
পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকে সিলেটে বদলি করা হয়েছে। এদের মধ্যে হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
রহমত উল্লাহ এরআগেও সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) হিসেবে কর্মরত ছিলেন। মাঝখানে কক্সবাজারের পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি।
বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ সাক্ষরিত আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।
রহমত উল্লাহ ছাড়াও সিলেটে বদলি করা হয়েছে আরও দুই পুলিশ কর্মকর্তাকে। স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন এবং এপিবিএন পুলিশের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকেও সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আপনার মন্তব্য