নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২৬ ২৩:২০

বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাস আর নেই

সহজিয়া বৈষ্ণব সম্প্রদায়ের প্রধান তীর্থস্থান বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত শ্রী শ্রী সুকুমার দাস মোহন্ত আর নেই।

বৃহস্পতিবার সকালে শতবর্ষী এই ধর্মীয় গুরু মৃত্যুবরণ করেন।

সহজিয়া মতবাদী বৈষববাদের অনুসারীদের অন্যতম তীর্থস্থান এই বিথঙ্গল বড় আখড়া। কথিত আছে বৈষ্ণব মতাদর্শের ৩৬০ টি আখড়ার মধ্যে এই আখড়া প্রধান এবং এই আখড়ার মোহন্ত গোসাইকে সহজিয়া মতবাদেী প্রধান মোহন্ত গণ্য করা হয়।

বৃহস্পতিবার সহজিয়াদের ধর্মীয় আচার বিধি আয়োজনের মধ্যে মধ্য দিয়ে তার সমাধী ক্রিয়া সম্পন্ন হয়। এতে ব্যাপক লোকসমাগম ঘটে।

হবিগঞ্জ মাছুলিয়া আখড়া দায়িত্বরত সুভাস দাস মোহন্ত বলেন, সুকুমার দাস মোহন্ত
বৈষ্ণবকুল শিরোমনি। তার এই প্রয়াণের মধ্য দিয়ে আমাদের অন্তরে বিরাজ করছে এক অপূরণীয় শোক! তিনি চিরমঙ্গলে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে আনাথ করে গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত