১২ মে, ২০২৬ ১৯:১৩
সিলেট নগরে জলাবদ্ধতা। ফাইল ছবি
বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘন্টা সিলেটে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করেছে অধিদপ্তরটি।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা প্রকাশ করা হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরী হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামী ১৩ মে (বুধবার) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এতে আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরী হতে পারে।
আপনার মন্তব্য