নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৬ ১২:৫৪

সিলেট জজ কোর্টের পিপি বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিব মারা গেছেন

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ‍্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব মারা গেছেন।

শুক্রবার (১৫ মে) ভোরে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অ‍্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য ও গোলাপগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

তার জানাজার নামাজ আজ বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ প্রাঙ্গণে এবং বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।

শোক
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য কামরুল হাসান চৌধুরী শাহিন অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পৃথক শোকবার্তায় তারা বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ছিলেন একজন সৎ, সাহসী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। দল ও মানুষের কল্যাণে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার হঠাৎ মৃত্যুতে সিলেট জেলা বিএনপি ও গোলাপগঞ্জবাসী একজন অভিভাবকসুলভ নেতা হারাল। এই ক্ষতি অপূরণীয়।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

আপনার মন্তব্য

আলোচিত