গোয়াইনঘাট প্রতিনিধি

১৮ মে, ২০২৬ ২৩:৩৫

জাফলংয়ে অভিযানে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জব্দ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। সোমবার (১৮ মে) দুপুরে জাফলংয়ের বল্লাঘাট মোহাম্মদপুরসহ পাশ্ববর্তী একাধিক এলাকার ক্রাশিং জোনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে মোট ৬ হাজার ৯ শত ২৭ ঘনফুট পাথর জব্দ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, অবৈধভাবে মজুদ করা পাথরের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত পাথরগুলো পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা করা হবে।

তিনি আরও জানান, জব্দকৃত পাথর আপাতত স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত