নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৬ ১৯:৪৫

কোম্পানীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে ১ জন নিহত, আহত অন্তত ১০

সিলেটের কোম্পানীগঞ্জে খাগাইল ও গৌরিনগর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

প্রাথমিকভাবে একজন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। তিনি বলেন, দুই পক্ষের সংঘর্ষ ১ জন নিহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

আপনার মন্তব্য

আলোচিত