সিলেটটুডে ডেস্ক

২৪ মে, ২০২৬ ১১:৪৬

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম এইডেড স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি

সিলেটের দি এইডেড হাই স্কুলের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. বদরুজ্জামান সেলিম। তিনি সিলেট মহানগর বিএনপি নেতা এবং দি এইডেড হাই স্কুলের সাবেক ছাত্র ও শিক্ষক।

শনিবার (২৩ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট-এর বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক স্বাক্ষরিত এক পত্রে এই মনোনয়নের কথা জানানো হয়।

অ্যাডহক কমিটিতে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হয়েছেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ফাহমিদা আক্তার। জেলা প্রশাসক কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি হয়েছেন গৌতম দাস। এবং পদাধিকার বলে সদস্য সচিব হয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।

কমিটির মেয়াদ ছয় মাস। নির্ধারিত এ সময়ের মধ্যে অ্যাডহক কমিটিকে নিয়মিত ম্যানেজিং গঠন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, মো. বদরুজ্জামান সেলিম সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ১৯৭৮ সালে ছাত্ররাজনীতি দিয়ে শুরু করা বদরুজ্জামান সেলিম ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য

আলোচিত