২৯ মে, ২০২৬ ১৩:০০
সিলেটে হাম ও হামের উপসর্গে মত্যু থামছেই না। প্রতিদিনই এ রোগে মারা যাচ্ছে শিশুরা। গত ২৪ ঘণ্টায়ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।
গত ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে আরও ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (২৯ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন’ থেকে এ তথ্য জানা গেছে।
সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার আলমপুর এলাকার বাসিন্দা।
বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম সন্দেহে মোট ২০৫ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জন ভর্তি আছে।
আপনার মন্তব্য