০১ জুন, ২০২৬ ২২:১৯
সাজু ও রাজুর দখল বাণিজ্যের কাছে নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করলেন নগরীর শিবগঞ্জ সোনারপাড়ার এলাকার মরহুরম সিরাজুল হক চৌধুরীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী জহিরুল হক চৌধুরী। নিজের খরিদা জমিতে জোর করে রাতের আঁধারে টিনের ঘর নির্মাণের অভিযোগ করেছেন তিনি।
সোমাবর (১ জুন) বিকালে সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জহিরুল হক চৌধুরী (৪১) জানান, তার বাবা ও মা ২০০৯ সালে ১৯ বঙ্গবীর আবাসিক এলাকার (নাইওরপুল) মরহুম মকবুল হোসেন ওরফে মাসুক মিয়ার ছেলের কাছ থেকে সিলেট জেলার সাদিপুর প্রথমখন্ড মৌজার জেএল নং ৯৩, খতিয়ান নং ১৪০, নামজারি খতিয়ান নং ২৩৮৩, হালজরিপি খতিয়ান নং ১৬৪৯ এর ৯৭৭নং দাগের বিএস ৪৩০৮নম্বর থেকে মোট ৬ শতক ১৫ পয়েন্ট জমি ক্রয় করেন (দলিল নং ৪৬০২, ২৩/৩/২০০৯)। ২০১২ সালে এই ভূমিতে বাউন্ডারি দেওয়াল নির্মাণ ও ৫ তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়। তবে ২০১৬ সালে তার পিতা মৃত্যুবরণ করেন। এরপর তার বড় ভাই সেখানে কাজ করতে চাইলে স্থানীয় কিছু লোক চাঁদা দাবি করায় তিনি তাকে আপাতত কাজ স্থগিত রাখার পরামর্শ দিয়েছিলেন। আরও কিছুদিন পর ইসলামপুর মেজরটিলা এলাকার উত্তর সৈয়দপুর এ ব্লকের সাজু আহমদ ও তাঁতীলীগ নেতা রাজু আহমদ মিলে তাদের ভূমিতে সবজি ক্ষেত করে এবং এলাকায় অপপ্রচার করতে থাকে যে এই ভূমি তাদের। ২০২২ সালে জহিরুল দেশে ফিরে তার ভ‚মিতে যেতে চাইলে রাজু ও সাজুসহ তাদের লোকজন বাধাবিপত্তি ও হুমকি দেন। তিনি নিরুপায় হয়ে তৎকালীন পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন করি। তারা তদন্ত করেন এবং তার পক্ষে রিপোর্ট প্রদান করেন। এরপর আবার তাকে কর্মস্থলে ফিরে যেতে হয়।
তিনি জানান, এবার দেশে ফিরে ২০ মে তার ভূমিতে যেতে চাইলে সাজু ও রাজু তাকে হুমকি ধমকি দিয়ে বের করে দেন। তিনি ২২ মে শাহপরাণ থানায় এ ব্যাপারে একটি জিডি (নং ১১৪৫) দায়ের করি। ২৪ মে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে থানায় বসে আলাপ আলোচনার প্রস্তাব দিলে তারা সম্মত হন। কথা হয়, ঈদের ছুটির পর উভয়পক্ষ বসে সমঝোতার ভিত্তিতে বিষয়টি মিমাংসা করা হবে। কিন্তু এরমধ্যে গত ২৭ মে রাতে তারা তাদের ভ‚মি থেকে সাইনবোর্ড উপড়ে ফেলে এবং সর্বশেষ ১ জুন ভোরের দিকে সেখানে টিনশেডের একটি ঘরও তৈরি করে ফেলে। তারা পুলিশকে মৌখিকভাবে অবগত করলেও এখনো তারা আশ্বাসের বাইরে তার ভূমি রক্ষায় দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেন নি।
সংবাদ সম্মেলনে জহিরুল হক অভিযোগ করেন, ফেবসুক রাজু আহমদ আরিয়ান নামে একটি আইডি থেকে তার প্রতিনিধি সিদ্দেকের নামে নানান অপপ্রচার চালাচ্ছে রাজু ও সাজু। তার তার চরিত্র হননের চেষ্টা করছে। এমন কি, সাংবাদিক পরিচয় দিয়েও তারা তার ভূমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজু এলাকায় তাঁতীলীগের সন্ত্রাসী হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি সিলেটের পুলিশ প্রশাসনসহ সবার সহযোগীতা চেয়েছেন।
তবে জহিরুল হক চৌধুরীর অভিযোগ অস্বীকার করেছেন সাজু। তিনি দাবি করেছেন, এই ভূমি তিনি কয়েক বছর আগে ক্রয় করেছেন।
আপনার মন্তব্য