বিয়ানীবাজার প্রতিনিধি

০৩ জুন, ২০২৬ ২৩:৩০

বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক

বিয়ানীবাজারে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার জলঢুপ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মো. জমির মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কানাইঘাট উপজেলার কুইয়ের ঘড়ি গ্রামের মৃত হাছন আলীর ছেলে। বর্তমানে তিনি জলঢুপ এলাকায় বসবাস করছেন।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী জানান, শিশুকে বলাৎকারের অভিযোগে অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত