নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৬ ২০:৫৮

ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা থেকে ফেরার পথে নৌকাডুবি

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা থেকে ফেরার পথে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) বিকেল ৫ টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার (১৩ জুন) সাড়ে ৪টায় সিলেটের কানাইঘাটে তার প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসা মাঠে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ফেরার পথে সুরমা নদীর তীরবর্তী স্থানে বাঁধা নৌকায় জানাযায় অংশগ্রহণকারীরা উঠতে গেলে একটি নৌকা পানিতে তলিয়ে যায়। তবে তীরবর্তী স্থানে হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জানাজা শেষ করে ফেরার পতে সুরমা নদীর তীরবর্তী স্থানে নৌকা ডুবির ঘটনা ঘটে। তবে তীরবর্তী হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ও ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, শুক্রবার (১২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী মৃত্যুবরণ করেন। শনিবার (১৩ জুন) সাড়ে ৪টায় সিলেটের কানাইঘাটে তার প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের একমাত্র ছেলে নাজমুস সাকিব চৌধুরী।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলেও জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত