নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৬ ২১:৩৩

বিশ্বনাথে ১৩ মামলার আসামি ‘দুর্ধর্ষ ডাকাত’ গ্রেপ্তার

বিশ্বনাথ থানা পুলিশের অভিযানে মোশাহিদ রাজু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাজুর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে ও তিনি দুর্ধর্ষ ডাকাত।

রোববার রাতে সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, শনিবার রাতে বিশ্বনাথ থানা পুলিশের একটি অভিযানিক দল বিশ্বনাথ থানাধীন ৪নং রামপাশা ইউনিয়নের নওধার এলাকায় অভিযান চালিয়ে ‘ডাকাত’ মোশাহিদ রাজুকে গ্রেপ্তার করে। মোশাহিদ ওই গ্রামের পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

তার নামে সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানাসহ বিশ্বনাথ থানায় মোট-১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এরমধ্যে ৩টি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত