নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৬ ২৩:৩৫

শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্ট, সিলেটের গ্যাস্ট্রোলিভার হাসপাতালসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান রিসোর্ট এন্ড গলফ, সিলেটের উপশহর এলাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের অভিযানে সিলেট বিভাগের বিভিন্ন জেলার ১৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ এসব তথ্য জানিয়েছেন।

অভিযানে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার গ্র্যান্ড সুলনতান রিসোর্ট এন্ড গলফকে পরিবেশগত ছাড়পত্র ভঙ্গের কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া হবিগঞ্জের মাধবপুরের ম্যাটাডোর প্লাস্টিক ও রাবার ইন্ডাস্ট্রিজকে পরিবেশগত ছাড়পত্র ভঙ্গের কারণে ১ লাখ টাকা, স্টার পোরসেলিন লিমিটেডকে একই কারণে ২ লাখ টাকা, হবিগঞ্জ সদরের আধুনিক ডায়াগনেস্টিক সেন্টারকে পরিবেশগত ছাড়পত্র না থাকায় ২০ হাজার টাকা, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হেলদি চয়েজ এন্ড ফুড বেভারেজ লিমিটেডকে পরিবশ অধিদপ্তরের ছাপড়পত্র নবায়ন না করায় ১০ হাজার টাকা, নিউ এপলো ক্লিনকি এন্ড ডায়ােনেস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, নোভা মাল্টিকেয়ার ডায়াগনেস্টিক সেন্টারকে ৮ হাজার টাকা, হবিগঞ্জের সিটি আই কেয়ার হসপিটাল এন্ড ফেকো সেন্টারকে ১০ হাজার টাকা, মৌলভীবাজারের কুলাউড়ার নিরাময় ডিজিটাল ডায়গনিস্টক ও কনসালটেশন সেন্টারকে ৬ হাজার টাকা, সিলেটের বিয়ানীবাজারের মেডিসিটি বিয়ানীবাজারকে ৮ হাজার টাকা, সুনামগঞ্জের ছাতকের মো. আলী আলম পরিচালিত স’ মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সিলেট নগরের নয়াসড়কের লাইফ লাইন ব্লাড ব্যাংকের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় ৫ হাজার টাকা ওপেরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় নগরের উপশহর এলাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা কনরা হয়।

আপনার মন্তব্য

আলোচিত