সিলেটটুডে ডেস্ক

১৫ জুন, ২০২৬ ২৩:৫৬

বুধবার সিলেট নগরের চারটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিএনপি

আগামী বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটে স্বাগত জানাতে প্রস্তুতিসভা করেছে সিলেট মহানগর বিএনপি। সোমবার (১৫ জুন) বিকেলে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

ঐদিন প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিলেট নগরী হয়ে সড়কপথে মৌলভীবাজার যাবেন এবং ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর পরিবেশে সফল করতে মহানগর বিএনপির এই সভা।

সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল নুরুল মুমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল হোসেন ও আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, মঞ্জুরুল হাসান মঞ্জু ও মতিউল বারী খূর্শেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও জাকির হোসেন মজুমদার, অর্থ সম্পাদক এনামুল কুদ্দুস চৌধুরী, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক সবুর আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সাব্বির আহমদ ও জাহাঙ্গীর আলম জীবন, সহ- প্রচার সম্পাদক আলী হায়দার মজনু, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক সেকু, সহ-যুব বিষয়ক সম্পাদক রুবেল বক্স, সহ-জলবায়ু সম্পাদক কামাল আহমদ, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন শামীম, সহ শিল্প বিষয়ক সম্পাদক জমজম বাদশা, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম সায়েম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সহ মৎস্য বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সদস্য জমির উদ্দিন, শাহাজাহান মিয়া, নুরুল ইসলাম বাচচু, আমিনুল ইসলাম আমিন, আব্দুল মুনিম, মতিউর রহমান শিমুল, নুরুল ইসলাম ও জাকারিয়া খান, দক্ষিণ সুরমা থানা বিএনপির সদস্য সচিব মকসুদ আহমদ, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজ উদ্দিন তাজ, ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেক আহমদ, ৩২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন, ৩৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজির হোসেন, ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু কালাম, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশাহিদ আলি, হাবিবুর রহমান মাসুম, হাজী ইউনুস মিয়া, ফরিদ আহমদ, কাদির আমহদ, ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রব, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ শিপু প্রমুখ।

সভায় সিলেট নগরীর চারটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিটা পয়েন্টে মনিটরিং করার জন্য দুই জন সহ-সভাপতি ও দুই জন যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদল-কৃষকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠন এবং নেতৃত্ব নিবেন সহ সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার ও মাহবুবুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। আম্বরখানা পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ১, ২, ৩, ৮, ৯, ১০, ১১, ১২, ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং নেতৃত্ব নিবেন সহ সভাপতি জিয়াউল হক জিয়া ও মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হাসান লিটন, শাহ নেওয়াজ বক্ত তারেক ও মতিউল বারী খুর্শেদ। কুমার পাড়া থেকে নাইরপুল পয়েন্টে ট প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং নেতৃত্ব নিবেন সহ সভাপতি আমির হোসেন ও সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক শুয়াইব আহমদ শোয়েব ও রেজাউল করিম আলো। উপশহর রোজভিউ এর সামন থেকে হুমায়ুন রশিদ চত্বর পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড বিএনপি ও ছাত্রদল-তাঁতীদলসহ অঙ্গ-সহযোগী সংগঠন এবং নেতৃত্ব নিবেন সহ সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল ও আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল হাসান মন্জু, নাদির খান ও আবুল কালাম।

সভায় প্রধানমন্ত্রীর এই সফর উৎসবমুখর পরিবেশ ও সফলভাবে সম্পন্ন করতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যববদ্ধভাবে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত