২০ জুন, ২০২৬ ২২:৪৫
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া সফায়াত খান (৪০) ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সাবেক সিনিয়র সদস্য ও নগরের পাঠানটুলা এলাকার আমির খান রোড (লন্ডনী রোড) এর বাসিন্দা।
শনিবার (২০ জুন) বিকাল ৫টার দিকে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে এই মিছিলের ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তার করল।
এ ব্যাপারে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান মঈনুল জাকির সন্ধ্যায় বলেন, একজনকে আটক করা হয়েছে। তার ব্যাপারের তথ্য যাছাই বাছাই করা হচ্ছে।
গত ১৬ জুন সকালে নগরের নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেটের দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪০/৫০ জনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় মোট ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবশেষ শনিবার বিকালে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার গ্রেপ্তার হওয়া সাফায়েত খান অন্য একটি প্রায় ১১ মাস কারাভোগের পর তিনি গত ৩ মার্চ মুক্তি পান বলে জানা গেছে।
উল্লেখ্য, ১৬ জুন মিছিলের অভিযান দিয়ে তাৎক্ষনিকভাবে চারজনকে এবং পরে আরেকজনকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। আটককৃতরা হলেন ইব্রাহিম মোস্তফা মাহী, সানিয়াত আহমদ, রেদুয়ান আহমদ রাব্বী, আশরাফুল আহমদ শাহী ও সাকির আহমদ।
পরবর্তীতে বৃহস্পতিবার (১৮ জুন) এসআই মাসুদ আহমদ বাদী হয়ে কোতোয়ালী থানায় মোট ৬৯জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ সংশোধিত ১৩ (৯)(৩)১০-১১-১২-১৩ ধারায় এ মামলাটি (নং ২৬(০৬)২০২৬) দায়ের করেন।
আপনার মন্তব্য