নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২৬ ১৪:৩৪

রোদের তাপে ঘর থেকে বের হওয়ার জো নেই

ক’দিন ধরেই সিলেটে তীব্র গরম। শনিবার সকাল থেকেই রোদের প্রতাপ। রোদের তীব্রতায় ঘর থেকে বের হওয়ার জো নেই। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা আরও বাড়ছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দুপুর দুপর ১২ পর্যন্ত সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দুপুরের পর গরমের তীব্রতা আরও বাড়ে। দুপুর ৩টা পর্যন্ত গরমের সর্বোচ্চ তাপাত্রা রেকর্ড করা হয় ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। তবে গরম অনুভূত হচ্ছে আরও বেশি।

এরআগে বৃহস্পতিবার (২ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এই গরমে রীতিমত নাভিশ্বাস ওঠেছে নগরবাসীর। সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। তীব্র রোদেও কাজে বের হতে হয়েছে তাদের।

গরমের কারণে সড়কের পাশের শরবতের দোকানগুলোতে শ্রমজীবী মানুষের ভিড় দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় নগরের রাস্তায় মানুষের চলাচলও কিছুটা কম। সেই সাথে যানবাহন চলাচলও কম। গরমের কারণে বেশী বিপাকে খেটে খাওয়া মানুষজন।

সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, সিলেটে রেকর্ড করা তাপমাত্রা ছিলো ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের পর গরমের তীব্রতা আরও বাড়ে। দুপুর ৩টা পর্যন্ত গরমের সর্বোচ্চ তাপাত্রা রেকর্ড করা হয় ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস।

আপনার মন্তব্য

আলোচিত