০৭ জুলাই, ২০২৬ ২০:৩৯
সংসদে সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমেনোর দাবি জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। একবইসঙ্গে ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি কোন আন্তর্জাতিক ফ্লাইট না থাকায়ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) বিকালে জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এমরান আহমদ চৌধুরী বলেন- সিলেটে অনেক পর্যটন স্পট রয়েছে। ফলে সারা বছরই দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা থাকে সিলেটে। আমাদের সিলেটে নামে আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেও কাজে নেই। এখানে বিদেশি ফ্লাইট সরাসরি আসে না, সিলেট থেকে সরাসারি কোথাও যায় না। এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর ভাড়া ডলামের দামের মতো উঠানামা করে। এসব বৈষম্যমূলক অবস্থা থেকে আমরা রেহাই চাই।
এমরান বলেন, মাননীয় বিমানমন্ত্রীর কাছে বিষয়টির সমাধান দাবি করছি। কারণ- সড়ক ও রেলপথের অবস্থা নাজুক। সড়কপথে ১০-১২ ঘণ্টা লাগে সিলেট-ঢাকা, রেলের যাত্রাও স্বস্তির নয়। এ অবস্থায় সিলেট-ঢাকা বিমানভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়দের কার্যকর পদক্ষেপ কামনা করছি।
উল্লেখ্য, শুরু থেকেই এমপি এমরান আহমদ চৌধুরী সংসদে শুধু তাঁর নির্বাচনি এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দাবি-দাওয়া তুলে ধরছেন না, বৃহত্তর সিলেটের গুরুত্বপূর্ণ সব সমস্যা তুলে ধরছেন বক্তব্যে। এতে প্রশংসায় ভাসছেন তিনি।
আপনার মন্তব্য