১১ জুলাই, ২০২৬ ১৪:৩৯
টানা দুইদিন বৃদ্ধির পর শনিবার সকালে সিলেট ও সুনামগঞ্জের প্রধান দুনই নদী সুরমা ও কুশিয়ারার পানি কিছুটা কমেছে। তবে সিলেটের সীমান্তবর্তী সারি-গোয়াইন নদীর পানি কিছুটা বেড়েছে।
শনিবার দুপুর পর্যন্ত সিলেটে তেমন বৃষ্টি হয়নি। ফলে পানি কমছে। তবে বৃষ্টি ও ঢল নামলে পানি ফের বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ফলে পানি কমলেও এখনও বন্যার শঙ্কা কাটেনি।
পাউবো সিলেট কার্যালয়ের তথ্য মতে, সিলেটে সব নদনদীর পানিই বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামা নদীর পানি কানাইঘাট পয়েন্টে সকাল ৬ টায় ছিলো ১২.৩৯ সেন্টিমিটার। বেলা ১২ টায় তা সামান্য কমে দাঁড়িয়েছে ১২.৩৮ সেন্টিমিটার। সিলেট পয়েন্টে ৯.৭৯ সেন্টিমিটার থেকে কমে হয়েছে ৯.৭৮ সেন্টিমটার। সিলেটের আরেক প্রধান নদী কুশিয়ারার পানি সব পয়েন্টে কমলেো ফেঞ্চুগঞ্জে সামান্য বেড়েছে। কুশিয়ারার পানি সকাল ৬টায় অমলসিদ পয়েন্টে ছিলো ১৪.৫৭ সেন্টিমিটার, বেলা ১২টায় হয়েছে ১৪.৫৪ সেন্টিমিটার। একই সময়ে শেোলা পয়েন্টে ১২.১৪ সেন্টিমিটার থেকে কমে হয়েছে ১২.১৩ সেন্টিমিটার, শেরপুরে পয়েন্টে পানি অপরিবর্তিত আছে। আর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯.৬৬ সেন্টিমিটার থেকে বেড়ে হয়েছে ৯.৬৭ সেন্টিমিটার।
আর সারি-গোয়াইন নদীর পানি সারিঘাট পয়েন্টে সকাল ৬টায় ছিলো ১০.৬০ সেন্টিমিটার, বেলা ১২টায় বেড়ে দাঁড়িয়েছে ১০.৬৬ সেন্টিমটার। গোয়াইনঘাট পয়েন্টে ৯.৭৭ সেন্টিমিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯.৮২ সেন্টিমিটার। অফর দুই সীমান্ত নদীর পিয়াইন ও লোভাছড়া নদীর পানি কিছুটাও কমেছে।
পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বেলন, আজ সকাল থেকে তেমন বৃষ্টি হয়নি। ঢলো কিছুটা কম ছিলো। তাই নদ-নদীর পানি কিছুটা কমেছে। তবে ঢল ও বৃষ্টি বাড়লে পানি আবার বাড়তে পারে।
এদিকে, পানি কমেছে সুনামগঞ্জেও। শনিবার সকালে সুরমা নদীর পানি ২ সেন্টিমিটার কমেছে। এছাড়াও সীমান্তবর্তী অন্যান্য নদ নদীর পানিও কিছুটা কমেছে।
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টি ও উজানের ঢলে গত ৩ দিন সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই ও রক্তিনদীর পানি বাড়তে থাকে। তবে শুক্রবার সকাল থেকে দিনভর সুনামগঞ্জে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল কমে যাওয়ায় শনিবার সকােল জেলার সুরমা নদীর পানি ২ সেন্টিমিটার কমেছে। এছাড়াও কমেছে সীমান্তবর্তী নদ নদীর পানি।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ এমদাদুল হক বলেন, সুনামগঞ্জে গত কয়েকদিন দ্রুত গতিতে নদীর পানি বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলের সুরমা নদীর পানি ২ সেন্টিমিটার কমেছে। তবে পানি কমলেও এখনো এই জেলায় বন্যার শঙ্কা রয়েছে।
সুনামগঞ্জে বন্যার শঙ্কা দেখা দেওয়ায় এরইমধ্যে পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পৌর কর্তৃপক্ষ। শনিবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকার শাখার (ভারপ্রাপ্ত) উপপরিচালক মো. মতিউর রহমান খান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা করার জন্য একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জে বন্যার শঙ্কা রয়েছে। ফলে পৌরসভার সবার ছুটি বাতিলের পাশাপাশি একটি কন্ট্রোল রুম চালু হয়েছে। যেখানে ০১৭১৬৩৮৮৩৮২ নম্বরে কল দিলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।
আপনার মন্তব্য