‎ওসমানীনগর প্রতিনিধি

১৫ আগস্ট, ২০২৬ ২১:১৮

সিলেটে মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

সিলেটের ওসমানীনগরে বিশেষ অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৩০০ টাকা ও একটি মানিব্যাগসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মখলিছ আলীর বিরুদ্ধে মাদক ও চুরিসহ ২১টি মামলা এবং তার স্ত্রী লাকী বেগমের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎শনিবার (১৫ আগস্ট) ওসমানীনগরের দয়ামীর এলাকায় ওসমানীনগর থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামের মৃত মজর আলীর ছেলে মো. মখলিছ আলী (৫২), তার স্ত্রী লাকী বেগম (৪০) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উত্তর রামলোহ গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (৩০)। তারা বর্তমানে ওসমানীনগর উপজেলার নিজ কুরুয়া এলাকায় শহিদুল ইসলাম রেনু মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের সময় তাদের কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির বিভিন্ন নোটের নগদ ৪ হাজার ৩০০ টাকা ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় শনিবার ওসমানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওসমানীনগর থানায় মামলা নং(০৮) দায়ের করা হয়েছে।

‎ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত