মৌলভীবাজার প্রতিনিধি

১৬ আগস্ট, ২০২৬ ০১:২৩

কুলাউড়ায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের ছবি-ভিডিও ফেসবুকে, ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকা থেকে জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস তাঁর বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেন। পরে বিদ্যালয়ের কাছের শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময়ের কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন জান্নাতুল ফেরদৌস। পরে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত