১৯ আগস্ট, ২০২৬ ১০:৩৩
হবিগঞ্জে নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শরিফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে চুনারুঘাট পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শরিফুল আলম পৌর শহরের বড়াইল গ্রামের হাজি আব্দুর রশিদের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পৌর এলাকায় অভিযান চালায়। এসময় শরিফুল আলমকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মন্তব্য