২০ আগস্ট, ২০২৬ ১১:৪৭
অনৈতিক কাজের অভিযোগে একসাথে নগরের দুটি হোটেলকে সিলগালা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
বুধবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে এসব হোটেলকে সিলগালা করা হয়।
হোটেল দুটি হলো- রাজার গলি দরগা গেইটে এলাকার হোটেল নির্জন ও দক্ষিণ সুরমা কদমতলী এলাকার হোটেল তিতাস। অভিযানে হোটেল দুটি থেকে ৩ নারীসহ ১০ জনকে আটক করা হয়।
এসএমপির মিডিয়া শাখা সূত্রে জানানো হয়- বুধবার সন্ধ্যায় রাজার গলি দরগা গেইটে ‘হোটেল নির্জন’ আবাসিক হোটেলের ৬ষ্ট তালার ৬১৪ নং কক্ষ হতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়।
এরপর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকায় তিতাস হোটেলে অভিযান পরিচালনা করে আরও ৬ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অনৈতিক কার্যক্রম পরিচালনার দায়ে হোটেল নির্জন ও হোটেল তিতাস সিলগালা করা হয়েছে ।
এরআগে গত ২৩ জুন অভিযানে আরও দুটি হোটেলকে সিলগালা করে পুলিশ।
সিলগালা করা হোটেল দুটি হলো- নগরের তালতলা এলাকার রহমানিয়া বোডিং ও ছাদী গেস্ট হাউজ।
আপনার মন্তব্য