নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৬ ১২:০০

সিলেটের পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই

সিলেটের পরিবহন শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি লিভার ও কিডনিজনিত সমস্যা ভূগছিলেন। তিন ছেলের জনক ফলিকের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ে।

এসব তথ্য নিশ্চিত করে সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, সেলিম আহমদ ফলিকের জানাযার নামাজ আজ বাদ আসর গোলাপগঞ্জের রানাপিং মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত সভাপতি। তবে ২০২১ সালরি নির্বাচনে বর্তমান সভাপতি ময়নুল ইসলামের কাছে পরাজিত হন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত