সিলেটটুডে ডেস্ক

২৫ আগস্ট, ২০২৬ ২২:২১

সিলেটে চুরি-ছিনতাই প্রতিরোধে রাত জেগে পাহারা, রাত ১২ টার পর ঘুরাফেরা না করতে মাইকিং

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ২৭নং ওয়ার্ডের গোটাটিকর আবাসিক এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সম্প্রতি এই এলাকার চুরি, ছিনতাই বেড়ে গেছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জানমালের নিরাপত্তার স্বার্থে এবং এলাকার শান্তিময় পরিবেশে ফিরে আনার উদ্দেশ্যে গোটাটিকর ব্রাদার্স ক্লাব ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে চুরি ও ছিনতাই রোধে রাতে টহলের ব্যবস্থা গ্রহণ এবং অস্থায়ী ব্যক্তিগণ, বাসা ও কলোনীর ভাড়াটিদেরকে রাত ১২টার মধ্যে নিজ নিজ বাসায় ফিরে অবস্থান করতে হবে। বিনা প্রয়োজনে রাত ১২টার পর রাস্তায় ঘুরাফেরা ও আড্ডা দেয়া যাবে না। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে তবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি হ্যান্ড মাইকের মধ্যে এলাকাবাসীকে ইতিমধ্যে জানানো হয়েছে।

নেতৃবৃন্দ চুরি ও ছিনতাই রোধে মোগলাবাজার থানা পুলিশকে রাতে বেলায় গোটাটিকর আবাসিক এলাকায় টহল জোর করার দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত