নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৬ ২৩:১৮

সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা: মামলা দায়ের, আটক ১

সিলেটের শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম জালাল আহমদ (৪০)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এদিকে, এ ঘটনায় রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

তিনি বলেন,রবিবার রাত ১টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন (৬৫) সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে। তিনি পরিবার নিয়ে ইসলামাবাদ এলাকায় নিজ বাসায় থাকতেন।

শাহাব উদ্দিনকে হত্যা পূর্ব পরিকল্পিত বলছে পুলিশ। খুনিরা আগে থেকেই শাহাব উদ্দিনকে অনুসরণ করছিল বলে দাবি পুলিশের।

এর আগে, গত ১২ আগস্ট সকালে সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর ‘নিকুঞ্জ ভিলায়’ নিজ বাসার ভেতরে খুন হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরও এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত