নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৬ ১৩:২৫

সিলেটে ‘রনজিত অনুসারী’ আরেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রণয় সরকার জয় (২২) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক রনজিত সরকারের অনুসারী বলে জানিয়েছে পুলিশ। সিলেটের রাতারগুলের একটি রিসোর্টে সাবেক এমপি রনজিতের সভার পর থেকেই তার অনুসারীদের ধরতে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

গ্রেপ্তার প্রণয় সরকার জয় খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রনজিত সরকারের সভাকাণ্ডে পুলিশের দায়ের করা মামলায় বিভিন্ন এলাকার ১৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শাহপরান থানার একটি মামলার তদন্তে প্রণয় সরকারকে আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনে ওই মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রণয় সরকার জয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত