নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৬ ১৯:৪২

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন

দিবসটি উপলক্ষ্যে শনিবার বিকেলে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু অনুষ্ঠানে শুরুতে বক্তব্য রাখেন ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আফতাব হোসেন।  

এসময় তিনি মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ জিকে গউছ, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য ডা. সাখাওয়াত হোসেন জীবন, এমরান আহমদ চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ,  রাজনৈতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় ও সেনা সদস্যরা শারিরীক কসরত প্রদর্শন করেন।

আপনার মন্তব্য

আলোচিত