বড়লেখা প্রতিনিধি :

২৫ মার্চ, ২০১৬ ০০:৪৭

বড়লেখায় বিশ্ব যক্ষা দিবস পালিত

“ঐক্যবদ্ধ হলে সবে-যক্ষা মুক্ত দেশ হবে” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৪ মার্চ) মৌলভীবাজারের বড়লেখায় বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বড়লেখা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও হীড বাংলাদেশের যৌথ আয়োজনে র‌্যালী বের হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনাতয়নে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আহমদ হোসেনের সভাপতিত্বে “ঐক্যবদ্ধ হলে সবে-যক্ষা মুক্ত দেশ হবে” প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ মোহাম্মদ জহিরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক  রজত কান্তি গুপ্ত, স্যানিটারী  ইন্সপেক্টর মোঃ জমিস উদ্দিন, পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাশ, হীড বাংলাদেশের তরনী কুমার পাল, নন্দিতা সিনহা, প্রধান শিক্ষক রনজিত কুমার দাস প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত