২৫ মার্চ, ২০১৬ ১০:১৫
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন।দুর্ঘটনায় আহত হয়েনে অন্তত ৮ জন। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট ও বাকীদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (শুক্রবার) সকালের এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি বাসের মহাসড়কের বাহুবল উপজেলার করাঙ্গী বিজের নিকট মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই বাসের চালক হাফিজ মিয়া ও হেলপার রজব আলী মারা যান। নিহত রমিজ আলীর বাড়ি পুটিজুড়ি ও হাফিজ মিয়ার বাড়ি বাহুবল উপজেলার মগকান্দি গ্রামে।
খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, পুলিশ নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ গ্রামের বাড়িতে প্রেরণ করেছে।
আপনার মন্তব্য