গোয়াইনঘাট প্রতিনিধি

১৮ জুলাই, ২০১৭ ১৮:২৭

গোয়াইনঘাটে মৎস্য কর্মকর্তার সংবাদ সম্মেলন

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন ও মাইকিং করেছে উপজেলা মৎস্য অফিস।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাইকিং করে জনসচেতনতা ও মৎস্য সপ্তাহের প্রতিপাদ্যসহ এলাকাবাসীকে অবহিতকরন শেষে বিকেল পৌনে ৫টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অফিস গৃহীত কর্মসূচীতে অংশগ্রহণ, জনসচেতনতায় মৎস্য অফিসের উদ্যোগে ভূমিকা পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলন চলাকালে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, ক্ষেত্র সহকারী আমিনুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত