নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০১৭ ০০:৪৩

অজগর ধরে সংবর্ধিত হচ্ছেন মেঘনা পাত্র

পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ)-এর কেয়ারটেকার মেঘনা পাত্রকে সংবর্ধনা দেবে জেলা প্রশাসন। বুধবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে এ সংবর্ধনা দেয়া হবে। পাসকপের প্রধান নির্বাহী গৌরাঙ্গ পাত্র এ তথ্য জানিয়েছেন।

গত রোববার রাতে সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়া থেকে সাহসিকতার সাথে ১২ ফুট লম্বা অজগর ধরে ফেলেন মেঘনা পাত্র। সোমবার এটি খাদিম জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে তাকে সংবর্ধনার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার তার হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেবেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত