১৯ জুলাই, ২০১৭ ০০:৫৪
হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শরীফ আল ইমরান (২৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের আছকির মিয়ার পুত্র এবং ওই ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি। মঙ্গলবার (১৮ জুলাই) রাত পৌনে এগারটায় এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোক্তাদির হোসেন জানান, ইমরান মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি’র সামনে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
আপনার মন্তব্য