১৯ জুলাই, ২০১৭ ১৯:১৪
সিলেটের তামাবিল শুল্ক স্টেশনে স্বর্ণ চোরাচালান, মাদক, অস্ত্র, গোলাবারুদসহ নিষিদ্ধ দ্রব্যাদি আমদানি ও প্রবেশ বন্ধে তল্লাশি তৎপরতা জোরদার করা হয়েছে। শুল্ক গোয়েন্দারা প্রতিদিন বাংলাদেশে আগত এবং ভারত যাওয়া যাত্রীদের শরীর, ব্যাগেজসহ সবকিছু তল্লাশী করা হচ্ছে।
কাস্টমস এবং শুল্ক গোয়েন্দাদের এমন তৎপরতায় উক্ত স্থলবন্দর দিয়ে চোরাচালান তৎপরতা হ্রাস পাবে বলে মনে করেন ব্যবসায়ীসহ সচেতন এলাকাবাসী।
বুধবার সরজমিন পরিদর্শন কালে দেখা যায়, ২ টি নিরাপত্তা চৌকিতে চেকপোষ্ট বসিয়ে শুল্ক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আঞ্চলিক কার্যালয় সিলেটের সহকারী রাজস্ব কর্মকর্তা দেবাশীষ দাস দিপনের নেতৃত্বে এ তল্লাশী তৎপরতা চোখে পড়ে।
এ ব্যাপারে কথা হলে তিনি জানান, অপারেশন আইরিন-২ এর আওতায় স্বর্ণ, মানিলন্ডারিং, চোরাচালান বন্ধ করণ, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক সামগ্রী অনুপ্রবেশ বন্ধে সিলেটের ১৩টি স্থলবন্দরে এক সপ্তাহ ধরে এ তল্লাশী তৎপরতা অব্যাহত রয়েছে।
অপরাধ দমনে কাস্টমস কর্তৃপক্ষের একটি ধারাবাহিক কর্মসূচীর আওতায় এ তল্লাশী তৎপরতা চলছে।
আপনার মন্তব্য