৩০ জুলাই, ২০১৭ ১৭:৫২
জগন্নাথপুর পৌর শহরের ডাক বাংলো রোডে শনিবার মাঝরাতে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি দোকান পুড়ে ছাঁই হয়েছে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের শিখা দেখে দোকান এলাকার সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামী মসজিদের মাইকে আগুন লাগার সংবাদ প্রচার করেন। এসময় আশপাশ থেকে লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন।
খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট অগ্নিকান্ড স্থলে এসে উপস্থিত লোকজনদের সহযোগীতায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসময় পুরো ডাক বাংলো রোডে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীরা আগুনের কবল থেকে রক্ষা পেতে তাদের স্ব-স্ব দোকানের মালামাল সড়িয়ে নিতে থাকেন। এতে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই চারটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিকান্ডস্থলে আসার আগেই চারটি দোকানের মধ্যে দুটি দোকান জুবায়ের আহমদ’র রাহিম বেডিং স্টোর এবং আসকর আলীর শাহপরান মেটাল স্টোরের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিক্ষগ্রস্ত ব্যবসায়ী জুবায়ের আহমদ ও আসকর আলী জানিয়েছেন।
এদিকে, রোববার সকালে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র(ভারপ্রাপ্ত) শফিকুল হক শফিক, ওযার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না।
আপনার মন্তব্য