৩০ জুলাই, ২০১৭ ১৭:৫৯
মৌলভীবাজারের বড়লেখায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলীম উদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের মইজ উদ্দিনের পুত্র।
শনিবার (২৯ জুলাই) রাতে থানার এএসআই জিতু মিয়া ও মো. আনোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানিয়েছে, জিআর ১০২/২০০৪ (কুলা) ধারা-২৭৯/৩০৪ (খ) মামলার রায়ে আদালত তার বিরুদ্ধে ৫ বছরের কারদণ্ডের আদেশ দেন। মামলার রায়ের পর থেকে আলীম উদ্দিন পলাতক ছিলেন। শনিবার (২৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।’
আপনার মন্তব্য