সিলেটটুডে ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০১৭ ২০:৫৮

মায়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে নাট্যপরিষদের মানববন্ধন সোমবার

মায়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়ের উপর গণহত্যা বন্ধের দাবিতে সোমবার নগরীতে মানববন্ধনের আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।

সোমবার বিকেল ৪ টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এতে শুভবুদ্ধিসম্পন্ন সকল নাগরিককে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

আপনার মন্তব্য

আলোচিত