বিশ্বনাথ প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর, ২০১৭ ২২:৩৪

বিশ্বনাথে আ’লীগের বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে যুবলীগ-ছাত্রলীগের বিক্ষোভ

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী এবং বিশ্বনাথ উপজেলা আ’লীগের বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আলহেরা শপিং সিটির সামন থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া ব্রিজের উপর গিয়ে পথসভায় মিলিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তি পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি পংকি খান। বক্তব্যে তিনি বলেন, আ’লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের লক্ষে শফিক চৌধুরীর নেতৃত্বে বিশ্বনাথে আওয়ামী লীগ এখন সুসংগঠিত। সেই সু-সংগঠিত আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিএনপি-জামায়াতের সাথে আঁতাত করে দলের ভিতরে থাকা একটি কুচক্রীমহল অপচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বরাবরে মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী বানিয়ে অভিযোগ দিয়েছে ওই কুচক্রি মহল।

তিনি বলেন, গ্রুপিং ছেড়ে বিরোধীতা না করে আওয়ামী লীগের ছায়াতলে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করুন।
 
উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সিনিয়ন যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র আ’লীগের সদস্য আতাউল গণি আসাদ, রামপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম, দশঘর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, অলংকারী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, দৌলতপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সদস্য আবদুল আজিজ সুমন, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট।

আপনার মন্তব্য

আলোচিত