১১ সেপ্টেম্বর, ২০১৭ ২৩:০৮
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হোসাইন মো. রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাত্তার জানান, সোমবার দুপুরে উপজেলার গোয়াছনগর গ্রামে অভিযান চালিয়ে একটি প্রতারণার মামলায় জজ মিয়ার ছেলে রফিককে গ্রেপ্তার করা হয়। একই গ্রামের আলফু মিয়ার ছেলে ফয়সল মিয়া তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরেই তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন পিপিএম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য