১২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:৩১
মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রাচীন বিদ্যাপিঠ রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটি ।
সোমবার দুপুরে রাজনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করনের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থীরা। এতে প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় জনসাধারন অংশ গ্রহন করেন।
মানববন্ধন চলার সময় বিদ্যালয়ের অতীত ঐতিহ্য, এলাকায় শিক্ষা ক্ষেত্রে বিদ্যালয়টির অবদান তুলে ধরে সমাবেশে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি আছকির খান, অধ্যাপিকা শাহানারা রুবি, জিল্লুর রহমান, ফারুক খান, মৌলানা আব্দুল করিম, ছয়ফুল ইসলাম ,শামীম আহমদ, আবুল কাশেম, মিজানুর রহমান সাজু, পুস্পা দেব, মুন্না মিয়া, সজীব দেব,রিফাত মিয়া প্রমূখ।
পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি দেন শিক্ষার্থীসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, ১৮৯৩ সালে ৫ একর ৫৪ শতক জায়গা নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো। বিদ্যালয়টি উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্টার পর থেকে সুনামের সহিত রাজনগর উপজেলায় শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। কিন্তু প্রাচীন এই বিদ্যাপিঠটি অজো জাতীয়করন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। শতবর্ষের ঐতিহ্যবাহী রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করনের তালিকাভূক্ত করন সহ অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে সরকারের কাছে দাবী জানান বক্তারা।
আপনার মন্তব্য